• শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

logo-Left সাঁথিয়া পৌরসভা, পাবনা ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

দর্শনীয় স্থান

ক্ষেতুপাড়া জমিদার বাড়ি বাংলাদেশের পাবনা জেলার অন্তর্ভুক্ত সাঁথিয়া উপজেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে “বাবুর বাড়ি” নামে বেশ পরিচিত।

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামে ভারত থেতে আগত জমিদার নব কুমার রায় প্রায় তিনশত বছর আগে দশ বিঘা জমির উপর এই জমিদার বাড়িটি নির্মাণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত জমিদারী পরিচালনা করেন। তার মৃত্যুর পর দীর্ঘ ষাট বছর তার একমাত্র সন্তান পার্বতী চরণ রায় জমিদারী পরিচালনা করেন। পার্বতী চরণ রায়ের চার সন্তান ছিল। পার্বতী চরণ রায়ের মৃত্যুর পর তার তিন সন্তান ভারতে চলে যান। তবে তৃতীয় সন্তান শ্যামা চরণ রায় এখানেই থেকে যান এবং জমিদারীর দেখাশুনা করেন। এই জমিদার বংশের মধ্যে একমাত্র শ্যামা চরণ রায় সর্ব সাধারণের কাছে সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার।জমিদারীর সময় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনেক জায়গা দান করে গেছেন। তার মৃত্যুর পর এই বাড়ির মালিক হন তার পুত্র দীপক কুমার রায়। অর্থের অভাবে শেষ পর্যন্ত এই জমিদার বাড়ির শেষ জমিদার দীপক কুমার রায় এই জমিদার বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বর্তমান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের সন্ধ্যা রাণী নামের একজন এই বাড়িটি ক্রয় করেন। বাড়িটি ক্রয় করার পর ১৯৩৮ সালে তিনি বাড়িটি সংস্কার করেন। বর্তমানে এই বাড়িটিতে সন্ধ্যা রাণীর বংশধররা বসবাস করছেন।

# শিরোনাম স্থান কিভাবে যাওয়া যায় যোগাযোগ
১ খান মাহমুদপুর ইছামতি সাকো সাঁথিয়া উপজেলাধীন ধোপাদাহ ইউনিয়নে খানমাহমুদপুর গ্রাম । সাঁথিয়া উপজেলা হতে দৌলতপুর গ্রাম হয়ে খানমাহমুদপুর গ্রামে যাওয়া যায় । অত্র উপজেলা হতে প্রায় ৪ কি: মি: দুরে । 0

.

প্রশাসক
আসিফ রায়হান
বিস্তারিত

Govt. Forms

কেন্দ্রীয় ই-সেবা

গুরুত্বপূর্ণ লিংক

মোট পরিদর্শক

55529
Visit Today : 10
Visit Yesterday : 40
This Month : 745
Total Visit : 55529
Total Hits : 230310

সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:   11-09-2026 13:04:08

    • সামাজিক যোগাযোগ
    •  
    •  
    •  
  • ডিজাইন & ডেভেলপড বাইঃ এফএলআইটিঃ ০১৮৭২৭৮৮৫৯২ / ০১৭২৯৭২৪২৩২

    ↑